[ খেলা ]
চ্যাম্পিয়নস লিগ: উদ্বোধনী দিনে মাঠে নামছে ১২ দল
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রি
ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ। নতুন নিয়মে মাঠে গড়াতে যাওয়া আসরে এবার ৩২ দলের পরিবর্তে অংশ নিচ্ছে ৩৬ দল। নতুন মৌসুমে আসরটির উদ্বোধনী দিনে খেলতে নামছে ১২টি দল।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে আলিয়াঞ্জ স্টেডিয়ামে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারা জুভেন্টাসের মুখোমুখি পিএসভি আইনদোভেন। একই সময় স্টেডিয়ান ওয়াঙ্কডর্ফে ইয়াং বয়েজের বিপক্ষে খেলবে ৪১ বছর পর টুর্নামেন্টটিতে ফেরা অ্যাস্টন ভিলা।
রাত ১টায় রয়েছে চারটি ম্যাচ। স্টেডিও জিউসেপ মেজায় সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানের প্রতিপক্ষ ছয়বারের শিরোপাজয়ী লিভারপুল। বায়ার্ন মিউনিখ ও ডায়নামো জাগরেবের ম্যাচের ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনা।
.png)
সান্তিয়াগো বার্নাব্যুতে বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে জার্মান ক্লাব স্টুটগার্ট। গত আসরে শেষ ষোলোতে খেলা স্পোর্টিং সিপি ও লিলের ম্যাচটির ভেন্যু এস্তাদিও জোসে আলভালাদে।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
লিংক সফলভাবে কপি হয়েছে!