ব্যর্থতার দায়ে পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে বরখাস্ত করে আল নাসর। এরপর গত বুধবার তার স্থলাভিষিক্ত হন ২০২২ সালে সিরি আ শিরোপা জয়ী কোচ পিওলি। দায়িত্ব নিয়েই শুক্রবার রাতে জয়ের স্বাদ পেলেন এই ইতালিয়ান।আল ইত্তেফাককে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
আল ইত্তেফাক ক্লাব স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে স্পট কিক থেকে গোল পান রোনালদো। এরপর ৫৬ মিনিটে সালেম আল নাজদি ও ৭০ মিনিটে অ্যান্ডারসন তালিস্কা জালের দেখা পান।
.png)
এ জয়ের ফলে সৌদি প্রো লিগে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আল নাসর। হেরেও সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে আল ইত্তেফাক। গোল ব্যবধ্নাএর হিসাবে ৯ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে আল ইত্তিহাদ ও আল হিলাল।