ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গিলের ফিফটি, সাড়ে তিনশ ভারতের লিড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৪
গিলের ফিফটি, সাড়ে তিনশ ভারতের লিড
ফিফটির দেখা পেয়েছেন শুভমান গিল

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে হয়েছিল ১৭ উইকেটের পতন। তৃতীয় দিনের সকালের সেশনের প্রথম ঘণ্টায় পড়েনি কোনো উইকেট। শুভমান গিল তুলে নিয়েছেন ফিফটি, তাকে সঙ্গ দিচ্ছেন রিশভ পান্ট। বাংলাদেশের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১২৩ রান। গিল ৫৭ ও পান্ট ৩০ রানে ক্রিজে রয়েছেন। চতুর্থ উইকেটে তারা দুজন ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। স্বাগতিকরা ৩৪৯ রানের লিডে রয়েছে।  

ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২২৭ রানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা। 

Advertisement

শনিবার ৩ উইকেটে ৮১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে।  পেসার ও স্পিনাররা কেউই টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন গিল।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!