[ খেলা ]
১৬ বছর পর আজ যে ঘটনার সাক্ষী টেস্ট ক্রিকেট
গল টেস্টের তৃতীয় দিনের একটি মুহূর্ত
শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা আজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দুই দল আনুষ্ঠানিকভাবে বিশ্রামের দিন হিসেবে সময় পার করবে। প্রায় ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো, কোনো টেস্ট ম্যাচে বিশ্রামের দিন দেখছে ক্রিকেট বিশ্ব ।
শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ২০২২ সালে দেশটিতে আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে উৎখাতের পর এটিই প্রথম নির্বাচন। শ্রীলংকা দলের খেলোয়াড়দের পাশাপাশি, অনেক মাঠকর্মী, সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিসিয়াল এবং বোর্ডের কর্মীরাও ভোট দিতে যাবেন। সেজন্য গল টেস্টে আজ দেওয়া হয়েছে বিশ্রামের দিন।
আসিথা ফার্নান্দো গল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে তার নিজ শহর কাতুনেরিয়ার কাছে ভোট দিতে যাচ্ছেন। লাহিরু কুমারা প্রায় ২২৫ কিলোমিটার দূরে ক্যান্ডিতে যাবেন।
.png)
গত শতাব্দীর নব্বইয়ের দশকে টেস্টে বিশ্রামের জন্য একদিন বিরতি রাখার বিষয়টি মোটেও নজিরবিহীন ছিল না। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশ-শ্রীলংকা টেস্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে ম্যাচের মাঝে এক দিনের বিশ্রাম দেওয়া হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!