পাইকারি হারে খেলোয়াড় বদল নিয়ে ম্যাচ শেষের পর পরাজয়ের দায় মেনে নিয়ে ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দলে অনেক পরিবর্তন হয়েছে। এমন পারফরম্যান্স সেটির একটি কারণ হতে পারে। তবে পরিবর্তন প্রয়োজনীয় ছিল।’
‘আমাদের অনেক ম্যাচ ছিল এবং অনেক খেলোয়াড় এতগুলো মিনিট খেলেছে। আমাকে তাদের যত্নের কথা ভাবতে হয়েছিল, এটা আমার দায়িত্ব। আপনি যদি এই পরাজয়ের জন্য কাউকে দোষ দিতে চান তবে আমাকে দোষ দিন।’
.png)
শনিবার রাতে এল সদর স্টেডিয়ামে হওয়া ম্যাচে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার সার্জি দোমিঙ্গেস ফাউল করায় ৭২তম মিনিটে স্পক্ট কিকে বুদিমির নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন।
এ প্রসঙ্গে অভিযোগ জানিয়ে ফ্লিকের ভাষ্য, ‘পেনাল্টি আমাদের হত্যা করেছে। আমি ম্যাচটি বিশ্লেষণ করবো। রেফারির সিদ্ধান্ত সম্পর্কে কিছু জিনিস দেখতে পাবো। তিনি সব সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শতভাগ সঠিক ছিলেন না। কিন্তু আমাদের এটি মেনে নিতে হবে।’
পরাজয়ের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রাখা বার্সেলোনার ৮ ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে ওসাসুনা ছয়ে অবস্থান করছে।