কানপুর টেস্ট শেষে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলেন, ‘আমার মনে হয় ওরা (বাংলাদেশের ব্যাটসম্যানরা) সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল।
সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়ে পরিস্থিতি সামলে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের অধিনায়ক পরিস্থিতির সঙ্গে বেমানান এক রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন। বাঁহাতি ব্যাটারকে নিয়ে মূল্যায়নে গাভাস্কারের মন্তব্য, আমরা শান্তর কিছু শট দেখলাম। ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে, সে কী করতে চাচ্ছে!’
.png)
ফিফটি পাওয়ার পরপরই সাদমানের আউট হয়াটাকেও গাভাস্কার ভালো চোখে দেখেননি। নিজের কাজটা এই ওপেনার ঠিকঠাক মতো করতে পারেননি বলেই তার মত। তার ভাষ্য, ‘হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হলো। অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।’