ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালের টিকিট কাটতে খানিকপর নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে ম্যাচ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ২ অক্টোবর ২০২৪
ফাইনালের টিকিট কাটতে খানিকপর নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে ম্যাচ 
ব্রাজিল ফুটসাল দল

ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামবে আসরে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।  

বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি বিনামূল্যে সারবিশ্বের ফুটসালভক্তরা সরাসরি দেখতে পারবেন। ফিফা প্লাস সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে।

‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।

Advertisement

এ পর্বে সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে পায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
কোয়ার্টারে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

প্রসঙ্গত, ব্রাজিল টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যদিও তারা ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি। সেই হিসেবে এক যুগ হয়ে গিয়েছে তাদের শিরোপা খরার। তাই এবার সেই শিরোপা খরা কাটাতে চাচ্ছে তারা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: ফিফা
লিংক সফলভাবে কপি হয়েছে!