ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বার্সেলোনার জয় 

লেভানদোভস্কির ৩২ মিনিটেই হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭, ৭ অক্টোবর ২০২৪
লেভানদোভস্কির ৩২ মিনিটেই হ্যাটট্রিক
রবার্ট লেভানদোভস্কির উদযাপন

প্রতিপক্ষের মাঠ মেন্ডিজোরোজাতে দর্শকরা দেখল রবার্ট লেভানদোভস্কির ফুটবল প্রদর্শনী। ম্যাচের ৩২ মিনিটের ভেতরেই হ্যাটট্রিকের দেখা পান এই পোলিশ তারকা। আলাভাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় লা লিগার টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা।

রোববার রাতে খেলার সপ্তম মিনিটে রাফিনহা ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সাকে লিড পাইয়ে দেন লেভানদোভস্কি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সেই রাফিনহার বাড়ানো বল পেয়েই ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৬ বর্ষী স্ট্রাইকার। এরিক গার্সিয়ার পাসে বল নিয়ে ৩২ মিনিটে তার হ্যাটট্রিক পূরণ করেন। লা লিগার চলতি মৌসুমে এটি তার দশম গোল।

৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বার্সা টেবিলের শীর্ষে। রিয়াল মাদ্রিদ ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!