২০১৩ সালের পর বিপিএলে আবারো চিটাগাং কিংসকে দেখা যাবে। কোচিং প্যানেলেও আছে বড় নাম। হেড কোচ হিসেবে এরই মধ্যে সাবেক অজি স্পিডস্টার শন টেইটকে নিয়োগ দেওয়া হয়েছে। টেইটের সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি এরই মধ্যে দেখিয়েছে চমক। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে তারা দলে ভিড়িয়েছে। কিংসের বিদেশি খেলোয়াড়ের তালিকায় যুক্ত হতে পারে পাকিস্তানের আরেক খেলোয়াড় ওয়াসিম জুনিয়রের নামও। তার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
.png)
এছাড়া দেশিয় তারকার মধ্যে লিটন দাসকেও সরাসরি দলে টানতে চায় কিংস। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন লিটন। চট্টগ্রামের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে টাইগার লেগ স্পিনারের নামও শোনা যাচ্ছে। খুব দ্রুত তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পারে ফ্র্যাঞ্চাইজি।