ভারতের আইএফএ শিল্ডে খেলবে মোহামেডান!
ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির টুর্নামেন্টে খেলার সম্ভাবনা বেশি। আগামী ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
আইএফএ শিল্ডে খেলতে গত বছর বাংলাদেশ থেকে মোহামেডান ও বসুন্ধরা কিংসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ঘরোয়া লিগের জন্য সেই টুর্নামেন্টে দুই দলের একটিরও খেলা হয়নি। এবার শুধু মোহামেডানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আইএফএ শিল্ডে অংশ নিলে মোহামেডানই হবে এবারের আসরে ভারতের বাইরের একমাত্র ক্লাব। প্রাক মৌসুম হিসেবে টুর্নামেন্টটি খেলার সম্ভাবনা রয়েছে মোহামেডানের। এমন টুর্নামেন্ট খেলে প্রাক মৌসুমের প্রস্তুতি সারতে চায় মোহামেডান, এমনটাই জানিয়েছেন ক্লাবটির পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স।
.png)
প্রিন্স বলেন, ‘বুধবার আমাদেরকে লিখিতভাবে টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক আইএফএ। ফুটবল কমিটির চেয়ারম্যান আমাদের সবুজ সংকেত দিয়েছেন। আমি ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবকে নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা খেলবো। আইএফএ আমাদের ২৪ সদস্যের নাম পাঠাতে বলেছে। আমরা ৩০ জনের কথা বলে দুই দিনের মধ্যেই চিঠি দিয়ে খেলার সম্মতি জানাবো। আমরা ২২ খেলোয়াড় নিতে চাই। বাকি ৮ জন কোচ ও অফিসিয়াল।’