ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকলেন অ্যাগুয়েরো 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১২ অক্টোবর ২০২৪
বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকলেন অ্যাগুয়েরো 
সার্জিও অ্যাগুয়েরো

বকেয়া অর্থ পরিশোধ না করায় বার্সেলোনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। কাতালান ক্লাবটির কাছে তিনি ৩০ লাখ ইউরো ডলার (৩২ লাখ ডলার) পাওনা দাবি করেছেন।

দুই বছরের চুক্তিতে ২০২১ সালে অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দেন। ঐ বছর লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় তিনি হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। এরপর তিনি পেশাদার ফুটবল থেকে সেই বছরের ডিসেম্বরে অবসর নেন। বার্সেলোনার জার্সিতে তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন।

ক্লাবের সাথে তার চুক্তি তাড়াতাড়ি বাতিলের জন্য একটি পদক্ষেপ নিয়েছিলেন ৩৬ বর্ষী সাবেক ফুটবলার।  তবে পাওনা আদায়ে ব্যর্থ হওয়ায় তিনি স্পেনের একটি আদালতের দ্বারস্থ হন। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমের জন্য বার্সার আর্থিক হিসাব বিবরণীতে অ্যাগুয়েরোর চলতি বছরের শুরুতে ক্লাবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছিলেন বলে জানা যায়। 

Advertisement

গত ২৯ মে সাবেক এই ফুটবলার ৩০ লাখ ইউরো পাওয়ার দাবিতে একটি আবেদন দাখিল করেন। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে। এভাবে বার্সার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে বলে ঐ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। 

‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি করেছে। তাদের দাবি, ওই অর্থ গত বছর বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলের পিএসজিতে যাওয়ার মধ্যস্থতা করার অংশ হিসেবে পাওনা। বিষয়টি নিয়ে বার্সেলোনা আদালতের শরণাপন্ন হয়েছে এবং ঐ কোম্পানি মামলা লড়তে প্রস্তুত বলেও জানানো হয়েছে আর্থিক প্রতিবেদনে।

আগামী ১৯ অক্টোবর ক্লাবের এজিএমের আগে এই সপ্তাহে নির্বাচিত সদস্যদের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছিল। ক্লাব সদস্যরা ২০২৩-২৪ আর্থিক হিসাব বিবরণী চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। এজিএমে বার্সা গত মৌসুমে ৯১ মিলিয়ন ইউরো (৯৯.৪ মিলিয়ন ডলার) লোকসান হয়েছে এমন হিসাব উপস্থাপন করবে।

এদিকে, গত শুক্রবার জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে অর্ধমিলিয়ন ডলার বোনাস নিয়ে করা একটি মামলায় বার্সেলোনা হেরেছে। ফলে রাশিয়ান ক্লাবটিকে সেই অর্থ পরিশোধ করতে হবে না। এছাড়া গত বছর ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের চুক্তি বাতিল নিয়ে ফিফার আদেশের বিরুদ্ধে বার্সার করা একটি আপিল ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বাতিল করেছে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!