[ খেলা ]
বিপিএলের ড্রাফটের টেবিলে শাকিব
শাকিব খান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এই দলটি আসন্ন আসরে ভালো পারফরম্যান্সের প্রতীক্ষায় রয়েছে।
খানিক পর শুরু হবে একাদশ আসরের প্লেয়ার ড্রাফট। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকল আয়োজন শেষে এখন কাঙ্ক্ষিত সেই মুহূর্তের অপেক্ষা। এরই মধ্যেনিজের দলের হয়ে খেলোয়াড় কিনতে ড্রাফট টেবিলে হাজির হয়েছেন শাকিব খান।
এর আগে পাঁচতারকা হোটেলে শাকিব হাজির হলে তাকে সাংবাদিক ও ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরেন। এ সময় তাকে হোটেলে প্রবেশ করতে খানিকটা ঝক্কি পোহাতে হয়।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!