ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুসিংহের চুক্তি বাতিল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ১৭ অক্টোবর ২০২৪
হাথুরুসিংহের চুক্তি বাতিল
চন্ডিকা হাথুরুসিংহে- ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্তের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের উত্তর দিতে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে তিনি আইনজীবীর মাধ্যমে নোটিশের উত্তর দিয়েছেন। এবার লঙ্কান এই কোচকে চূড়ান্তভাবে বরখাস্ত করে তার সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটল বোর্ড।

বৃহস্পতিবার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালকদের সভায় এ সিদ্ধনাত নেয়া হয়।  দুবাই অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ জুমের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। এ সময় কোচ ফিল সিমন্সের চুক্তির বিষয়টিও অনুমোদন দেওয়া হয়। 

ওয়ানডে বিশ্বকাপে এক ক্রিকেটারকে লাঞ্চিত করা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি কাটানোর দায়ে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হন। হেড কোচের দায়িত্বে থাকা এই লঙ্কানকে বিসিবি কারণ দর্শানোর নোটিশ দেয়। 

Advertisement

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে টাইগারদের কোচ হয়ে আসেন এই  শ্রীলঙ্কান। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি হয়েছিল। চুক্তির মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। সেই চুক্তিতে ছিল একটি শর্ত। মেয়াদ শেষের আগে তাকে অব্যাহতি দেওয়া হলে দিতে হবে চুক্তির সময়কাল পর্যন্ত অবশিষ্ট বেতন ও জরিমানা। 

সেজন্য কৌশলগত কারণে হাথুরুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি।  ক্রিকেটারকে লাঞ্চিত করা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি কাটানোর বিষয়ে তার কাছে চাওয়া হয়েছে উত্তর। অন্যথায়, চুক্তি অনুসারে প্রাপ্ত বাকি মাসগুলোর বেতন পাবেন না সাবেক এই লঙ্কান ক্রিকেটার। 

বিসিবি যদি বেতন ও জরিমানা না দেয়, তখন হাথুরুসিংহে নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন। সেজন্য তাকে অর্থ পরিশোধ না করার ক্ষেত্রে বিসিবির হাতে উপযুক্ত প্রমাণ প্রয়োজন। কেন তাকে বরখাস্ত করা হয়েছে ও কী কারণে বেতন দেওয়া হবে না, সেটির জবাব হাথুরুসিংহে দিলে ক্রিকেট বোর্ডের হাতে দালিলিক প্রমাণ হিসেবে থাকবে। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!