আগামী সোমবার আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। নেইমারকে মাঠে নামানোর আগে তার দল অবশ্য কড়া সতর্কতা অবলম্বন করতে চাইবে। শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা কম। কোচ জর্জ জেসুস পর্যায়ক্রমে তার মানিয়ে নেয়ার বিষয়টির দিকেই গুরুত্ব দেবেন।
আল হিলালের কোচ জর্জ জেসুস গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ (গতকাল শুক্রবার) তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট। আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে তালিকায় থাকবে।’
.png)
শারীরিক অবস্থা বিবেচনায় নিলে নভেম্বরের মধ্যেই ব্রাজিলের জার্সিতে ফিরতে পারেন নেইমার। সেলেসাওদের পরবর্তী ম্যাচ ১৪ নভেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েল। কোচ ডরিভাল জুনিয়র তাকে আগামী মাসের স্কোয়াডে অন্তর্ভুক্ত করবে কিনা, তা দেখার বিষয়।
এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে খেলার বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অপারেশনের পর তিনি পুনর্বাসন চালিয়ে যান।