ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গার্দিওলা ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৩, ১৯ অক্টোবর ২০২৪
গার্দিওলা ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে!
পেপ গার্দিওলা

সর্বকালের অন্যতম সেরা কোচদের নামের তালিকায় পেপ গার্দিওলার নাম অবধারিতভাবেই আসবে। কোচ হিসেবে অসংখ্য শিরোপা ও সম্মাননা জেতা মানুষটি উদ্ভাবনী কৌশলে ফুটবলে রেখেছেন বড় প্রভাব। তাকে নিয়ে অদ্ভুত এক মন্তব্যই করে বসলেন লুকা টনি।

ইতালির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার টনি ও রবার্তো ব্যাজ্জিওর সঙ্গে এক দোকানে গিয়েছিলেন গার্দিওলা। সেখানে খাওয়া-দাওয়ার এক পর্যায়ে টনি একটি ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভিডিওতে গার্দিওলাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় টনি বলেন, ‘এই দেখুন আমাদের সঙ্গে আছেন পেপ। যে ফলস নাইন বানিয়ে ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে! আমি লুকা টনি, চার বছর ধরে দল দল পাইনি তোমার জন্য। তুমি কী বলতে পারবে কেবল মেসিকেই শুধু ফলস নাইন হিসেবে তুমি ব্যবহার করেছো? আচ্ছা বলো তো, তুমি সেন্টার ফরোয়ার্ডদের আসলেই পছন্দ করো তো?’ 

Advertisement

টনির এমন রসিকতাপূর্ণ খোঁচায় গার্দিওলা রীতিমতো হাসতে থাকেন। এরপর মজার ছলে জবাব দিতে গিয়ে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের প্রসঙ্গ টেনে আনেন। তার মন্তব্য ছিল, ‘আমার কাছে একজন স্ট্রাইকার আছে। হালান্ডের দিকে দেখতে পারো। সে তো ৬০ গোল করেছে। যেটা আমাদের ট্রেবল জিততে সাহায্য করেছে। সেন্টার ফরোয়ার্ড হলেই হবে না বুঝেছ, ভালোও হতে হবে!’ 

গার্দিওলার এমন কথায় পাল্টা উত্তরে টিনি বলেন, ‘আচ্ছা এখন বন্ধ কর সেটা, একটু লম্বা চওড়া সেন্টার ফরোয়ার্ডদের খেলাও এবার, তাদের উপর আস্থা রাখো।’

মূলত, পুরো ঘটনাটাতেই আসলে ছিল মজার উদ্দেশ্যে। কথোপকথনের মাঝে গার্দিওলা ও টনিকে হাসতে দেখা যায়। ভিডিওতে তাদের দারুণ সময় পার করতে দেখা যায়।  
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!