ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২০ অক্টোবর ২০২৪
৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড 
ফটো- সংগৃহীত

অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েও হারের শঙ্কায় আগেই পড়েছিল টিম ইন্ডিয়া। বেঙ্গালুরু টেস্টের পঞ্চম ও শেষ দিন সকালে স্বাগতিকদের জন্য খানিক স্বস্তির কারণ হয়ে এসেছিল বৃষ্টি। তবে এক ঘণ্টা দেরিতে বল মাঠে গড়ানোয় নিউজিল্যান্ডের জয়টা অনুমেয় হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে ৪০২ রান। ইনিংস হারের শঙ্কাই তখন ভারতের সামনে উঁকি দিচ্ছিল। তবে রোহি৫ত শর্মার দল ৪৬২ রানের পুঁজি পায়। ব্ল্যাক ক্যাপস জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্য তাড়ায় সেটী ২ উইকেট হারিয়ে টপকে যায়।

দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। পরিসংখ্যান বলছে, ভারত সফরে এটি কিউইদের মাত্র তৃতীয় টেস্ট জয়। ১৯৬৯ সালে নাগপুরে গ্রাহাম ডোলিংয়ের নেতৃত্বে ভারতে প্রথম জয়ের মুখ দেখেছিল ব্ল্যাক ক্যাপসরা। এরপর ১৯৮৮ সালে মুম্বাইতে জন রাইটের অধিনায়কত্বে সফরকারীরা জিতেছিল।

Advertisement

দলীয় শূন্য রানে অধিনায়ক টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। জাসপ্রিত বুমরাহর বলে তিনি লেগ বিফোরে কাটা পড়েন। ডেভন কনওয়ে (১৭) বুমরাহর শিকারে যখন সাজঘরে ফেরেন, তখন কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান।      

লো স্কোরিং ম্যাচের সম্ভাবনা ভারত জাগালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে উইল ইয়াং ও রাচীন রবীন্দ্র ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। ইয়াং ৪৬ ও রাচীন ৩৯ রানে অপরাজিত থাকেন। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!