ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের কাছে আসা-যাওয়ার সুবিধার প্রস্তাব পায়নি ভারত  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২০ অক্টোবর ২০২৪
পাকিস্তানের কাছে আসা-যাওয়ার সুবিধার প্রস্তাব পায়নি ভারত  
ফাইল ফটো

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা যাতে নিজেদের দেশ থেকে আসা-যাওয়া করতে পারেন, সেই সুবিধা প্রদানের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন কোনো প্রস্তাব পায়নি।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণকে জানিয়েছে, পিসিবি থেকে এখনো এমন কোনো প্রস্তাব পায়নি বিসিসিআই। আর যদি এমন প্রস্তাব পেয়েও থাকে, সেটা তারা বাতিল করবে।

অথচ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পিসিবির বরাতে খবর প্রকাশ করেছিল, টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যাতে নিজেদের দেশ থেকে আসা-যাওয়া করতে পারেন, সেই সুবিধা দেওয়া হবে। পিসিবি মৌখিকভাবে বিসিসিআইকে পরামর্শ দিয়েছে, ভারতীয় দল যেন দিল্লি কিংবা চণ্ডিগড়/মোহালিতে ক্যাম্প করে। লিখিতভাবে অবশ্য এমন প্রস্তাব দেওয়া হয়নি। 

Advertisement

নিরাপত্তা ঝুঁকির কারণে রোহিত শর্মার দল পাকিস্তানে থাকতে না চায়। বিষয়টি বিবেচনায় নিয়ে পিসিবি প্রস্তাব দিয়েছে, দিল্লি অথবা চন্ডিগড়ে যেন ভারত ক্যাম্প করে। সেখান থেকে সহজে চার্টার্ড ফ্লাইটে লাহোরে গিয়ে দলটির পক্ষে খেলা সম্ভব হবে।

আইসিসি হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির আশা, ভারতীয় দল পাকিস্তানে যাবে।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে হবে প্রতিযোগিতার ম্যাচগুলো। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল হওয়ার কথা লাহোরে। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!