ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক-তাইজুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫, ২১ অক্টোবর ২০২৪
অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক-তাইজুল
ফটো কোলাজ- ডেইলি বাংলাদেশ

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকের আলীর।

এদিকে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও কাগিসো রাবাদা।

৬ হাজারি রানের ক্লাবে ঢুকতে মুশির দরকার আর ৩৯ রান। ৯১ টেস্টের ১৭০ ইনিংসের ক্যারিয়ারে তিনি করেছেন ৫ হাজার ৯৬১ রান। গড় ৩৮.৪৫ ও স্ট্রাইকরেট ৪৮.৩৪। এই ফরম্যাটে ১১টি শতক ও ২৭টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

Advertisement

তাইজুল দাঁড়িয়ে আছেন ২০০ উইকেটের মাইলফলকের সামনে। ৪৭ টেস্টের ৮৪ ইনিংসে তিনি নিয়েছেন ১৯৬ উইকেট, ২০০ পূরণ করতে তার দরকার আর ৪ উইকেট। তাইজুলের বোলিং গড় ৩২.২১। টাইগারদের মধ্যে তাইজুলের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সাকিব (২৪৬)।

দক্ষিণ আফ্রিকা দলে যারা রয়েছেন- তাদের মধ্যে কাগিসো রাবাদা আছেন ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকের সামনে। ২০১৫ সালে এ আঙিনায় পা রাখা পেসার ৬৪ টেস্টে নিয়েছেন ২৯৯ উইকেট। তার বোলিং গড় যথেষ্ট ঈর্ষণীয়, ২২.০৮।

প্রোটিয়াদের মধ্যে ৪৩৯ উইকেট নিয়ে সবার শীর্ষে ডেল স্টেইন। কিংবদন্তি এ পেসারের বোলিং গড় ২২.৯৫। শন পোলক ৪২১, মাখায়া এনটিনি ৩৯০, অ্যালান ডোনাল্ড ৩৩০ ও মরনে মরকেল নিয়েছেন ৩০৯ উইকেট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!