চ্যাম্পিয়নস লিগ: রিয়াল-ডর্টমুন্ডসহ মাঠে নামছে যারা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি ও জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্টরা। রাত ১টায় রিয়ালের প্রতিপক্ষ ডর্টমুন্ড, একই সময়ে আর্সেনালের প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক। জুভেন্টাসের মুখোমুখি স্টুটগার্ড এবং পিএসজির প্রতিপক্ষ পিএসভি আইনদোভেন।
লিগের শুরুটা রিয়াল মাদ্রিদের প্রত্যাশিত হয়নি। দুই ম্যাচে এক জয় ও এক হারের স্বাদ পাওয়া ক্লাবের সামনে এবার বাধা ডর্টমুন্ড। সান্তিয়াগো বার্নাবুতে তাদের আতিথ্য দেবে কার্লো আনচেলোত্তির দল। শক্তি, সামর্থ্য, ঐতিহ্য, সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল। দলটির মূল সমস্যা রাইট ব্যাক দানি কারভাহালের চোট। তবে ডর্টমুন্ডসহ পরের ম্যাচ গুলোতে দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের কাছে আরো গোল চান কোচ আনচেলোত্তি।
বরুশিয়া ডর্টমুন্ডের ফর্মটা দুর্দান্ত যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের এবারের অভিযানে প্রথম ম্যাচে সেল্টিককে ৭-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পায়।
.png)
ইমিরেটস স্টেডিয়ামে রাতে আর্সেনাল ঘরের মাঠে আতিথ্য দেবে শাখতারের বিপক্ষে খেলবে। পিএসজিকে হারিয়ে ভালোভাবেই এবারের আসর শুরু করেছিল মিকেল আর্তেতারদল। তবে দ্বিতীয় ম্যাচে আটালান্টার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ধাক্কা খেয়েছে গানাররা। সেজন্য আজ জয় ছাড়া কিছু ভাবছে না গানাররা।
তবে এই ম্যাচে ইনজুরিতে লন্ডনের ক্লাবটি চার ফুটবলারকে পাচ্ছে না। অধিনায়ক মার্টিন ওডেগার্ড আর জুরিন টিম্বারকে সবচেয়ে বেশি মিস করবে। জেসুস, ট্রোসার্ড, মার্টিনেল্লিরা সামর্থ্যের সেরাটা দিলে ঘরের মাঠে জয় পাওয়ার দৌঁড়ে তারাই ফেভারিট।
রাতে আরেক ম্যাচে জার্মান ক্লাব স্টুটগার্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে জুভেন্টাস। প্রথম দুই ম্যাচেই জয় তুলে টেবিলের ৭ নম্বরে আছে দলটি।
ডাচ ক্লাব পিএসভির বিপক্ষেও ফেভারিট পিএসজি। এক হার আর এক জয়ে মিশ্রভাবে টুর্নামেন্ট শুরু করেছে প্যারিসের ক্লাবটি। হাকিমি, ডেম্বেলে, ভিতানহা, আসেনসিওরা সেরা ছন্দে থাকলে জয়টা সহজেই আসার কথা পিএসজির জন্য।