ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউই ব্যাটারের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ২৩ অক্টোবর ২০২৪
কিউই ব্যাটারের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড 
চ্যাড বোয়েস

নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বিশ্বরেকর্ড গড়েছেন চ্যাড বোয়েস।  লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি মাত্র ১০৩ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার দেশটির হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। পরে তিনি নিউজিল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। 

কিউইদের পক্ষে ৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলা বোয়েস বুধবার ক্যান্টারবুরির হয়ে মাঠে নেমে আগ্রাসী ছিলেন। ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ম্যাচে ইনিংসে শুরু থেকেই চার-ছক্কা মারতে থাকেন।

Advertisement

ইনিংসের প্রথম ওভারেই হাঁকান চারটি বাউন্ডারি। মাত্র ২৬ বলে ফিফটির দেখা পান। পরের ৫০ রান করতে ২৭ বল খেলেন। সেঞ্চুরি তুলতে বল খেলেন ৫০টি। 

শেষ পর্যন্ত থামেন ২০৫ রানে, বল খেলেন মোটে ১১০টি। ইনিংস সাজান ২৭ চার ও ৭ ছক্কায়।তার ব্যাটের তাণ্ডব এতোটাই ছিল যে, তার আউটের সময় দলের ২৭৬ রানের মধ্যে তার ব্যাট থেকেই আসে ২০৫ রান। 

ইনিংসটি খেলার পথে বোয়েস অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (২০২১ সাল, দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে) ও ভারতের নারায়ন জাগদিসানকে (২০২২ সালে, তামিলনাড়ুর হয়ে) পেছনে ফেলেছেন। দুজনই যৌথভাবে মাত্র ১১৪ বলে দুইশ রানের মাইলফলক স্পর্শ করে শীর্ষে ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!