মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য পাননি সেঞ্চুরি মিরাজ। যদিও খেলেছেন ৯৭ রানের চমৎকার ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে সাকিবের অবর্তমানে নিজেকে সেই জায়গায় দেখছেন কিনা, সেই প্রশ্ন ছিল।
ডানহাতি অলরাউন্ডারের সাফ জবাব, ‘সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়। কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। সাকিব ভাই অনেক আগে থেকে রান করছেন। আর আমি রান করা শুরু করেছি এক-দুই বছর হলো। সাকিব ভাই তো বাংলাদেশের হয়ে অনেক বড় অর্জন করেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’
.png)
মিরাজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ মাইলফলক স্পর্শ করেছেন । বয়সভিত্তিক দলে খেলার সময় অলরাউন্ডার হিসেবে ভূমিকা রাখলেও জাতীয় দলে তাকে স্পিনার হিসেবেই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে সামলান। নিয়মিত অবস্থান সাত বা আট নম্বরে ক্রিজে নামায় সীমিত সুযোগের মাঝে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে তিনি বেশ সফল।