ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মনিকার গোলে এগিয়েছিল বাংলাদেশ, পরে সমতায় নেপাল 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ৩০ অক্টোবর ২০২৪
মনিকার গোলে এগিয়েছিল বাংলাদেশ, পরে সমতায় নেপাল 
ফটো- সংগৃহীত

প্রথমার্ধের পর অবশেষে ভাঙল ডেডলক। মনিকা চাকমার গোলে সাফ নারী চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে নেপালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে আমিশার লক্ষ্যভেদে সমতায় ফেরে নেপাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ মিনিটে স্কোরলাইন-১-১। 

আক্রমণের ধারায় ৫২ মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের দল। দারুণ এক আক্রমণে তহুরা খাতুনের পাসে নেপালের রক্ষণ ভেদ করে বাংলাদেশ এগিয়ে দেন মনিকা চাকমা। 

তিন মিনিট পরই অবশ্য নেপাল সমতায় ফেরে প্রীতি রাইয়ের অসাধারণ একপাস ধরে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা। 

৬১ মিনিটে সাবিত্রার শট জালে ঢোকেনি। ডিফেন্ডাররা সময়মতো পৌঁছাতে পারেনি, তাতে নেপালিরা লিড পায়নি। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!