[ খেলা ]
সাফজয়ীদের বরণে অপ্রস্তুত বাফুফে!
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের মানুষকে আবারো আনন্দের উপলক্ষ এনে দেওয়া নারী ফুটবলাররা ঢাকায় পা রেখেছে। ছাদখোলা বাসে চড়ে ট্রফি হাতে সংবর্ধনা পেয়ে তাদের গন্তব্যস্থল হবে বাফুফে ভবন।
যদিও বিস্ময়করভাবে এখনো সাজেনি ফেডারেশনের চারপাশ। নেই কোন ব্যানায়, প্ল্যাকার্ড ও পোস্টার। দুই বছর আগে ব্যানারে ছেয়ে গিয়েছিল গোটা এলাকা।
বাফুফের দায়িত্বশীল কাউকে এ ব্যাপারে প্রশ্ন করার জন্য পাওয়া গেল না। বিমানবন্দরে সবাই ফুটবলারদের বরণে ব্যস্ত। একজন স্টাফ নাম না প্রকাশের শর্তে জানালেন আসল ঘটনা।
.png)
তিনি বলেন, আগে একটা সরকার ছিল। তারা আয়োজন করেছিল। এবার নতুন সরকার এসেছে। সবকিছু আমাদের পক্ষ থেকেই করা লাগছে। ব্যানার রেডি হচ্ছে দ্রুত আসবে।
বাফুফে স্টাফের এমন মন্তব্যে বোঝাই যাচ্ছে, বাফুফে ভবনে এবারের আয়োজন হবে বেশ সাদামাটা। তিন মাস বেতন না পাওয়া সাফ শিরোপা জেতা ফুটবলারদের জন্য হয়তো এটা তেমন ভাবনার বিষয় হবে না!
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!