ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল কন্যাদের বরণে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ৩১ অক্টোবর ২০২৪
ফুটবল কন্যাদের বরণে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা 
সাফ চ্যাম্পিয়নদের নিয়ে বাফুফের পথে ছাদখোলা বাস ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ছাদখোলা বাসে বাফুফে ভবনে আসছে। তাদের বরণে ফেডারেশনে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ক্রীড়া উপদেষ্টা বাফুফে ভবনে হাজির হন। সে সময় সাফ চ্যাম্পিয়নদের বহনকারী বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হচ্ছিল।

বিদেশে অবস্থান করায় আজ বাফুফে ভবনে উপস্থিত থাকবেন না সংস্থাটির নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে এখনো দেখা যায়নি। তবে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ আগেই হাজির হয়েছেন। 

Advertisement

এদিকে, বিকেল ৫টার পর অবশ্য পরিবেশ পাল্টাতে থাকে। তাড়াহুড়ো করে ব্যানার বানিয়ে তা ভবনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। ব্যানারের সামনে অনেক উৎসাহী মানুষকে ছবি তুলতেও দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!