[ খেলা ]
১ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাবিনারা
ছবি: সংগৃহীত
সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সবাইকে ১ কোটি টাকা অর্থ পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বৃহস্পতিবার রাতে বাফুফে ভবনে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, আপনারা জানেন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অর্থ পুরস্কারের ঘোষণা এসেছে। আমরা তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসীর পক্ষ থেকে।
.png)
আসিফ আরো বলেন, দেশের মানুষ যেভাবে তাদের বরণ করেছে, এ জন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। দ্রুতই সমস্যা সমাধান করবো। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরো ট্রফি ছিনিয়ে আনতে পারবে বলে আশাবাদী।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!