[ খেলা ]
সাফজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে ফটো সেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফ চ্যাম্পিয়নশিপের জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন । শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।
গত বুধবার ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। পরদিন বৃহস্পতিবার বাঘিনীরা দেশে ফিরলে তাদেরকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জমকালো সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!