ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ চ্যাম্পিয়নদের সমস্যাগুলো লিখিতভাবে চাইলেন প্রধান উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ২ নভেম্বর ২০২৪
সাফ চ্যাম্পিয়নদের সমস্যাগুলো লিখিতভাবে চাইলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা সাক্ষাৎ করেছেন। এ সময় খেলোয়াড়রা তাদের স্বপ্ন এবং দৈনন্দিন সংগ্রামের কথা রাষ্ট্রপ্রধানকে জানান।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। তিনি খেলোয়াড়দের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

ড. মোহাম্মদ ইউনূস তার সূচনা বক্তব্যে ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, ‘এই সাফল্য অর্জনের জন্য আমি সমগ্র জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সাফল্য এনে দিয়েছেন।’

Advertisement

বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। এছাড়াও নিয়মিতভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও তারা পাচ্ছেন না। বাঘিনীদের সমস্যাগুলো লিখিতভাবে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনাদের দাবি পূরণের চেষ্টা করবো। এখন যদি কিছু সুরাহা করা যায়, তবে আমরা এখনই তা করবো।’ 

অনুষ্ঠানে ফুটবলারদের সঙ্গে উপস্থিত ছিলেন কোচ পিটার জেমস বাটলার ও ম্যানেজার মাহমুদা আক্তার। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও নুরজাহান বেগমও হাজির ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!