শারীরিক অসুস্থতার কারণে আফগানিস্তানের সঙ্গে চলতি ওয়ানডে সিরিজে নেই লিটন। তবে খবর মিলেছে, সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন লিটন। সেখানেই চলছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ।
তবে কি টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটার জরুরি ভিত্তিতে স্কোয়াডে ঢুকছেন- এমন গুঞ্জন উঠেছে। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইকে শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় দলের এক নির্বাচক বিষয়টি নিয়ে কথা বলেছেন।
.png)
লিটন প্রসঙ্গে তার মন্তব্য, ‘তিনি একটি ব্যক্তিগত কারণে সেখানে যাচ্ছেন এবং ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্কোয়াডের সঙ্গে সেখানে যোগ দেবেন।’ তিনি আরো জানান, লিটন এখনো জ্বর থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দিবারাত্রির ম্যাচে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। এমন পরিস্থিতিতে মারাত্মক ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর দল।