ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার পুত্রসন্তানের বাবা হলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১২, ১৬ নভেম্বর ২০২৪
এবার পুত্রসন্তানের বাবা হলেন রোহিত শর্মা
রোহিত শর্মার আলিঙ্গনে স্ত্রী ঋত্বিকা সাজদে

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। খবরটি জানালেন রোহিত নিজেই। শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী ঋত্বিকা সাজদে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শুক্রবার রাতে রোহিত ও তার স্ত্রী রীতিকার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

শনিবার দুপুরে ইনস্টাগ্রামে চার জনের একটি এনিমেটেড ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে লেখা ‘পরিবার, আমরা এখন ৪ জন।’ এর আগে ২০১৮ সালে কন্যাসন্তানের জন্ম দেন ঋত্বিকা। সেই সময় রোহিত সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটি জানিয়েছিলেন।

Advertisement

এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত। ধারণা করা হচ্ছিল পার্থে প্রথম টেস্টে তিনি খেলবেন না, তবে এখন আলোচনায় আছে দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল তার সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। শোনা যাচ্ছে, শুক্রবার জুনিয়র হিটম্যান পৃথিবীর আলো দেখায় পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়া যেতে পারেন তিনি।

জানা গেছে, অস্ট্রেলিয়া না গেলেও মুম্বাইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। এমনিতে ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতের সমস্যায় জর্জরিত। তার ওপর সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের জেরে ভারতের মনোবলেও ঘাটতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!