ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তৃতীয় সন্তানের বাবা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ২৪ জুলাই ২০২৪
তৃতীয় সন্তানের বাবা হলেন নেইমার
ছবি- সংগৃহীত

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় কন্যা ও তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। তার তিন সন্তানের মা তিনজন। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ৩ জুলাই তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন নেইমার। তবে ইনস্টাগ্রাম পোস্টে পরিবারে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন দু’দিন আগে। 

জানা গেছে, নেইমার তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রেখেছেন হেলেনা। দ্বিতীয় সন্তান হওয়ার নয় মাস পর তার তৃতীয় সন্তান পৃথিবীতে এসেছে। 

Advertisement

নেইমারের এবারের সন্তানের মায়ের নাম আমান্দা কিম্বার্লি। তিনি ব্রাজিলিয়ান মডেল ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 

ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমারের দ্বিতীয় সন্তানের মায়ের নাম ব্রুনো বিয়ানকার্ডি। নেইমার ও বিয়ানকার্ডির মেয়ের নাম মাভি। গত বছরের অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসে। 

গুঞ্জন ছিল, বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন নতুন সম্পর্কে জড়ান নেইমার। 

এদিকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা। তার বয়স ১২ বছর। অর্থাৎ ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন আল হিলাল তারকা। 

নেইমারের প্রথম সন্তানের মায়ের নাম ক্যারোলিনা দান্তাস। তিনিও ব্রাজিলিয়ান মডেল। নেইমারের চেয়ে বয়সেও বড় ক্যারোলিনা। বার্সায় যোগ দেওয়ার পর ভেঙে যায় ওই সম্পর্ক। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!