সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে বার্সেলোনার মাঠ ছাড়ার পর হতাশা ঝরা কন্ঠে এমন মন্তব্য করেন গাভি। কাতালান ক্লাবটির মিডফিল্ডার তার দলের দুই গোলে এগিয়ে থেকেও ১০ জনে পরিণত হওয়ার পর ম্যাচের শেষ দিকে খেই হারিয়ে ফেলাটা কিছুতেই মানতে পারছেন না।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার গোলে ১৫ মিনিটেই বার্সা লিড পায়। বিরতির পর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি।
.png)
৮২ মিনিটে সেল্টার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ১০ জনে পরিণত হওয়া দলটির বিপক্ষে এরপর ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন যথাক্রমে আলফোনসো গঞ্জালেজ ও হুগো আলভারেজ।
‘জয় হাতছাড়া প্রসঙ্গে গাভি আরো বলেন, আমরা নিজেদেরকে একজন খেলোয়াড়ের এমন বিদায় (লাল কার্ড) মানতে পারি না। কারণ তখন এই (নেতিবাচক) ঘটনাগুলো ঘটে। তাদের প্রথম গোলটি ছিল আমাদের বোকামি। আমাদের বলটি ক্লিয়ার করা উচিৎ ছিল। আর একজন মাঠে কম থাকলে তিন পয়েন্ট পাওয়া কঠিন। এটাই ফুটবল এবং আমাদের শিক্ষা নিতে হবে।’
আরেক খেলায় আলাভেসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাবটির কোচ হিসেবে এটি ছিল ডিয়েগো সিমিওনের ৭০০তম ম্যাচ।
লা লিগায় ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।