আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।
শনিবার রাতে ম্যানসিটির উপর যেন শনির দশাই ভর করেছিল। ২০০৬ সালের এই প্রথম টানা পাঁচ ম্যাচ হারল সিটি। কেবল তাই নয়, ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫-১ গোলের হারের পর সিটির ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় হার। ইতিহাদে টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটি।
.png)
টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন ১৩ ও ২০ মিনিটে জোড়া লক্ষ্যভেদে দলকে দুই গোলের লিড পাইয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে পেদ্রো পোরোর ও যোগ করা সময়ে ব্রেনান জনসন ব্যবধান বাড়িয়ে নেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সিটি টেবিলের দুই নম্বরেই রইল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে ৫ পয়েন্টে। চেলসি, আর্সেনাল ও ব্রাইটন ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে আছে। সিটিকে হারিয়ে টটেনহ্যাম ১৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ছয়ে।