ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিনের মাথায় আঘাত পাওয়া নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ২৬ নভেম্বর ২০২৪
তাসকিনের মাথায় আঘাত পাওয়া নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট
তাসকিন আহমেদ

অ্যান্টিগায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদ করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট শিকার করে তিনি প্রথমবারের মতো স্পর্শ করেছেন টেস্টে ফাইফারের মাইলফলক। তার দুর্দান্ত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

তাসকিনের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তার স্ত্রী সাইয়েদা নাঈমা রাবেয়া সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ফেসবুকে একটি আবেগঘণ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি মাঠের বাইরের এমন একটি দিক তুলে ধরেছে, যা সাধারণত ভক্তরা দেখতে পান না। ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক সংগ্রাম, পরিবার থেকে দূরে থাকার কষ্ট এবং তাদের খেলায় নিবেদনের চিত্র ফুটে উঠে। 

তিনি লিখেছেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার স্বামী কাঁঠের বল দ্বারা মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলে থাকেন তারা বুঝতে পারে এর ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম, কারণ আমি তার জন্য দুয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে, তবুও তার ব্যথা অনুভব করতে পারছি। তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না।’

Advertisement

‘আমি তাকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথাব্যথা না কমে দয়া করে খেলো না। ওষুধ নিয়ে আর কতটুকুই ব্যথা সারে? ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও দুই রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে। আল্লাহ তাকে যেন হেফাজত করেন এবং শুকরিয়া আদায় করলাম যে এরচেয়েও বড় কোনও ব্যথা থেকে আল্লাহ হেফাজত করেছেন।’ 

নিজের স্বামীর পারফরম্যান্সে আনন্দিত নাঈমা, ‘যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ সে ৬টা উইকেট পেয়েছে এবং ২টি মিসও হয়েছে। এটাও ভালোর জন্যই (ইনশাআল্লাহ)। এমন অনেক গল্প আছে। আজ এটা শেয়ার করার কারণ হলো শুধু আমার হাসব্যান্ড বলে না। অনেক প্লেয়াররাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো খালি মাঠের গল্প দেখেন ও শুনেন, আর এটা ছিলো মাঠের বাইরের অজানা ঘটনা।’

এখন পর্যন্ত দেশের জার্সিতে ১৬টি টেস্ট খেলেছেন তাসকিন, উইকেট শিকার করেছেন মোট ৪৬টি। এর আগে তিনবার এক ইনিংসে ৪ উইকেট নেয়ার কীর্তি ছিল তার। তবে পাঁচ উইকেট পেলেন এবারই প্রথম। যদিও ওয়ানডেতে দু’বার পাঁচ উইকেট নেয়ার নজির ছিল তাসকিনের। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!