সেই নির্বাচক দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘সাকিব এই সিরিজে নেই, সে খেলছে না। তাকে ছাড়াই দল ঘোষণা হবে। তবে যে সব শর্তের কথা বলা হয়েছে সেগুলো আমার জানা নেই। এদিকে ওয়ানডে দল আমরা দিয়ে দিব। শান্তর জন্য অপেক্ষা করছি। প্রথম দুই ওয়ানডে না হলেও শেষ ম্যাচটিতে পেতে পারি। হৃদয়ের বিষয়ে কাল জানা যাবে বিস্তারিত।’
টি-২০ সিরিজে শান্ত থাকছেন কি না সেই প্রশ্নের উত্তরে সেই কর্তা বলেন, ‘টি-২০ নিয়ে এখনো কোনো কিছুই আলোচনা হয়নি। আপাতত সব আলোচনা ওয়ানডে নিয়ে। কারণ কয়েকজন ক্রিকেটার এখনো ইনজুরিতে আছেন।’
.png)
এর আগে দেশের এক গণমাধ্যমের সূত্রে খবর এসেছিল, জাতীয় দলে ফিরে আসতে তিনটি শর্ত ক্রিকেট বোর্ডের সামনে রেখেছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু সেসব নিয়ে কোনো কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
এই নির্বাচকের কাছেও মেলেনি সেই তথ্য। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া হচ্ছে না বাংলাদেশের, সেটা এখন নিশ্চিত।