টানা ৭ ম্যাচে জয়হীন সিটি, শীর্ষে লিভারপুল
হারের বৃত্ত থেকে কিছুতেই বেরোতে পারছে না ম্যানচেস্টার সিটি। কঠিন প্রতিপক্ষ লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে টানা ৭ ম্যাচ ও ৩৫ দিন ধরে জয়হীন পেপ গার্দিওলার দল। ২০০৭ সালের পর প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারল সিটি।
১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে অবস্থান করছে অলরেডরা। অন্যদিকে, ম্যানসিটি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।
অ্যানফিল্ডে রোববার ম্যাচের শুরু থেকেই লিভারপুল আক্রমণ করতে থাকে। মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের শটে ১২ মিনিটে তাদের লিড পাইয়ে দেন কোডি গ্যাকপো। বিরতির পর ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি কিকে ব্যবধান বাড়িয়ে নেন সালাহ।
.png)
আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৫। তাদের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুই নম্বরে আর্সেনাল।
এভারটনের বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া ম্যানচেষ্টার ইউনাইটেড টেবিলের নবম স্থানে আছে। রেড ডেভিলদের পয়েন্ট ১৯। তাদের সমান পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র পাওয়া টটেনহ্যাম হটস্পার ২০ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে।