ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি র‍্যাংকিং

ক্যারিয়ার সেরা অবস্থানে নাহিদা, উন্নতি ফারজানা-নিগারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ৩ ডিসেম্বর ২০২৪
ক্যারিয়ার সেরা অবস্থানে নাহিদা, উন্নতি ফারজানা-নিগারের
নাহিদা আক্তার

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর আইসিসি র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রকাশিত নারীদের র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে ৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

ওয়ানডে সিরিজে ছয় উইকেট নিয়ে নাহিদা ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে অবস্থান করছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১১। তার সতীর্থ সুলতানা খাতুন দিয়েছেন বিশাল লাফ। সিরিজে সর্বাধিক ৭ উইকেট পাওয়া এই বোলার ২৩ ধাপ উপরে উঠে এখন ৩১তম স্থানে আছেন। ছয় ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে ছেন লেগ স্পিনার রাবেয়া খাতুন।

ফাহিমা খাতুন ও মারুফা আক্তারেরও হয়েছে উন্নতি। তিন উইকেট নিয়ে লেগ স্পিনার ফাহিমার ১০ ধাপ এগিয়ে আছেন ৫৭তম স্থানে। পেসার মারুফা দুই উইকেট শিকারে ১৩ ধাপ এগিয়ে আছেন ৭৩ নম্বরে।

Advertisement

ব্যাটারদের র‍্যাংকিংয়েও বাঘিনীরা ইতিবাচকতার স্পষ্ট ছাপ রেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ মাস পর ফেরা শারমিন আক্তার সুপ্তা ৭০.৩৩ গড়ে দুই ফিফটিসহ সিরিজে সর্বাধিক ২১১ রান করেন। র‍্যাংকিংয়ের বাইরে থাকা এই টপ অর্ডার ব্যাটার ৪৩তম স্থান নিয়ে তালিকায় ফিরেছেন।

তিন ম্যাচেই ফিফটি (৬১, ৫০ ও ৬১) পাওয়া ওপেনার ফারজানা হক ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে রয়েছেন। বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে র‍্যাংকিংয়ে তিনি এখন শীর্ষে। তিন ম্যাচে ৮৬ রান করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ ধাপ এগিয়ে ২৮তম অবস্থানে আছেন। ১২ ধাপ এগিয়ে ৯২তম অবস্থানে সোবহানা মোস্তারি।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!