ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মালনীছড়া চা বাগানে শ্রমিকের বেশে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ৪ ডিসেম্বর ২০২৪
মালনীছড়া চা বাগানে শ্রমিকের বেশে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন 
ফটো- বিসিবি

১৭৫ বছরের পুরনো সিলেটের মালনীছড়া চা বাগানে অদ্ভুতভাবে হাজির হলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। চা শ্রমিকের বেশে হাজির হয়ে তারা তিন ম্যাচ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন করলেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের চা বাগানের সমৃদ্ধ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নেয়া হয় ব্যতিক্রমী এমন উদ্যোগ। সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ ও আরায়ল্যান্ড দল চায়ের নগরীতে অবস্থান করছে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের সব ম্যাচের ভেন্যু। আগামী ৫ ডিসেম্বর হবে প্রথম টি-২০, দ্বিতীয়টি ৭ ডিসেম্বর। খেলা আরম্ভের সময় দুপুর ২টা। তৃতীয় অর্থাৎ সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এটি শুরুর সময় সকাল ১০টা।

Advertisement

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী আয়ারল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!