ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে টাইগ্রেস শারমিন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ৫ ডিসেম্বর ২০২৪
আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে টাইগ্রেস শারমিন 
শারমিন আক্তার সুপ্তা

দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই আলো কেড়েছেন শারমিন আক্তার সুপ্তা। ওয়ানডে ক্রিকেটটা বিবেচনায় নিলে এই ফরম্যাটে তিন বছর পর হয়েছিল তার প্রত্যাবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে আছেন এই বাংলাদেশি ব্যাটার।

সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজের প্রথমটিতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও শারমিন খেলেন ৮৯ বলে ১৪ চারে ৯৬ রানের অনবদ্য ইনিংস। দ্বিতীয়টিতে করেন ৪৩ রান। শেষ ওয়ানডেতে আবারো ফিফটি হাঁকিয়ে ৮৮ বলে ১১ চারের ৭২ রান করেন।

ডানহাতি এই ব্যাটার তিন ম্যাচে ৭০.৩৩ গড়ে ২১১ রান সংগ্রহ করেন। তাতেই গত নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে তিন ক্রিকেটারের একজন হিসেবে তার নাম তালিকায় রেখেছে আইসিসি। শারমিনের সঙ্গে মাসসেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!