ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাওয়ার প্লেতে মারমুখী টিম টাইগ্রেস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৫ ডিসেম্বর ২০২৪
পাওয়ার প্লেতে মারমুখী টিম টাইগ্রেস
ফটো- সংগৃহীত

আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের বড় লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাওয়ার প্লেতে স্বাগতিকদের সংগ্রহ পঞ্চাশ পেরিয়েছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের ৫ উইকেটে ১৬৯ রানের জবাবে বাঘিনীদের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান। দিলারা আক্তার ২০ ও সোবহানা মোস্তারি ২৬ রানে ক্রিজে আছেন।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েও বেঁচে জান ব্যক্তিগত ১০ রানে থাকা দিলারা। ফিল্ডারের হাত ফসকে বল বাউন্ডারি লাইন পেরিয়ে যায়।

Advertisement

এর আগে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটির উপর ভিত্তি করে বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। দুজনই ফিটটির দেখা পান। ৪২ বলে ৬০ রান করে ফারিহা তৃষ্ণা বলে আউট হন গ্যাবি। 
অন্যদিকে ৪৫ বলে ৭৯ করেন অপরাজিত থাকেন লিয়া পল।

বাংলাদেশের হয়ে জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার একটি করে উইকেট পান।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!