ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএল: সাকিবের খেলা নিয়ে যা জানাল চিটাগং কিংস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ৬ ডিসেম্বর ২০২৪
বিপিএল: সাকিবের খেলা নিয়ে যা জানাল চিটাগং কিংস
সাকিব আল হাসান

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে জানালেও চরম আন্দোলন আর জনরোষের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ফলে ঘরের মাঠে শেষ টেস্ট তার খেলাও হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের খেলা নিয়ে সংশয় কিছুতেই কাটছে না।

আসন্ন আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। তবে বন্দর নগরীর দলটির হয়ে আদৌ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালা খেলতে পারবেন কি না বা সাকিবের খেলা হবে কি না তা একবারেই অনিশ্চিত। 

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। 

Advertisement

টাইগার অলরাউন্ডারের সঙ্গে চিটাগং কিংসের মালিকের ব্যক্তিগতভাবে কথা হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে তার ভাষ্য, ‘কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর। উনি বলেছেন এর একটিও সত্যি না। উনি এগুলো বলেনি।’

চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিতে মি. অলরাউন্ডারের খেলার সম্ভাবনা প্রসঙ্গে সামির বলেন, ‘আসার ব্যাপারে এখনো উনি কিছু বলেননি। পজিটিভও বলতে পারছি না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না। সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেনি।’

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার যদি শেষ পর্যন্ত চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিতে খেলতে না পারেন তাহলে দলে নতুন খেলোয়াড় ভেড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন,  সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবো। সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাঁহাতি স্পিনার কম পড়ে যাবে। আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!