[ খেলা ]
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব
সাকিব আল হাসান
ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়া সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছিল প্রশ্ন। আম্পায়াররা সন্দেহের ভিত্তিতে বিষয়টি নিয়ে রিপোর্ট করেছিলেন। সেজন্য কাউন্টিতে খেলতে হলে টাইগার ক্রিকেটারকে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেজন্য এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে গত সোমবার (২ ডিসেম্বর) বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে বাঁহাতি এই স্পিনার চার ওভার বোলিং করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ৩ ওভার তিনি একটু জোরের উপর বোলিং করেন। শেষ ওভারে গতি কমিয়ে দেন।
গত সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অথচ দীর্ঘ ক্যারিয়ারে কখনো মিঃ. অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি।
.png)
২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন। জলদি পাওয়া যেতে পারে তার বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল। নিজের বোলিং নিয়ে তিনি বেশ আশাবাদী।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাকিব আল হাসান
লিংক সফলভাবে কপি হয়েছে!