ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪
আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
ফটো- বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাঘিনীরা। 

খানিক পর দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় টি-২০ শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। আগামী ৯ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি-২০, খেলা আরম্ভের সময় সকাল ১০টা। 

বাংলাদেশ দলের একাদশে এসেছে দুটি পরিবর্তন।  ঋতু মনি ও ফারিহা তৃষ্ণার বদলে আজ খেলবেন ফাহিমা আক্তার ও সানজিদা আক্তার।  

Advertisement

পরিসংখ্যান বলছে, আজকের ম্যাচের আগে এ পর্যন্ত দুদল টি-২০ ফরম্যাটে ১২বার লড়েছে। আটবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, চারবার আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচ হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে রেকর্ড ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানে থামে বাঘিনীরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা আক্তার,  জাহানারা আলম, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, জান্নাতুল ফেরদৌস সুমনা। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!