সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামির বলেছেন, আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দিতে দিতে। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী সাকিব খেলতে পারবেন। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে, কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
যদিও সাকিবের বিপিএলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি সামির, উনি এখনো কিছু নিশ্চিত করেননি। ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলতে পারছি না। এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। জাতীয় দলে না খেললেও বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি।’
.png)
সাকিব না খেললে তার বিকল্প কী হবে- এমন প্রশ্নে সামির বলেছেন, সাকিবের অভাব পূরণ করা কঠিন। বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় কোনও বাঁহাতি স্পিনার নিতে পারি। সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।