[ খেলা ]
পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে সাবলীল টিম টাইগ্রেস
ফটো- সংগৃহীত
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নারী দল তাদের দলীয় সংগ্রহ পঞ্চাশের কাছে গিয়েছে। সাজঘরে ফিরেছেন ওপেনার মুর্শিদা খাতুন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে টিম টাইগ্রেসের স্কোর এক উইকেটে ৪৯ রান। সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার সুপ্তা ১১ রানে ক্রিজে আছেন।
সোবহানার সঙ্গে একাদশে ফেরা মুর্শিদা উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেন। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্ট হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মুর্শিদার ব্যাটে আসে ১২ রান।
.png)
বাংলাদেশ দলের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ফাহিমা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহারের বদলে মাঠে নামবেন মুর্শিদা খাতুন, ঋতু মনি ও রাবেয়া খান।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ নারী ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!