ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮, ৯ ডিসেম্বর ২০২৪
ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

ব্যাটিং বান্ধব উইকেটে তিনশর কাছাকাছি দলীয় সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। যদিও আধুনিক ওয়ানডে ব্যাটিংয়ের বিচারে তার ইনিংসটি ছিল মন্থর। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক ৬টি চার ও এক ছক্কা হাঁকালেও ১০১ বল খেলে ফেলেন। 

বড় লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের রাস্তায় পৌঁছে যায়। দুইবার জীবন পাওয়া মিরাজের ধীরগতির ব্যাটিংকে যৌক্তিকভাবেই কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। ম্যাচ শেষে এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা অবশ্য তিনি দিয়েছেন।

মিরাজ বলেন, ‘দেখুন আমি যখন শুরু করি তখন একজন সেট ব্যাটসম্যান আউট হয় এবং আসলে দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়। তানজিদ তামিম আউট হয়ে যায় এবং আফিফও একটি পার্টনারশিপ করার পরেও আউট। আমি ঝুঁকি নিতে পারিনি কারণ আমি জানতাম যে সেট ব্যাটসম্যান আউট হলে এটি একটি চাপ হবে নতুন ব্যাটসম্যানের জন্য। তাই আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন রিয়াদ ভাই সেট হয়েছিলেন আমি দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি।’ 

Advertisement

‘সেঞ্চুরিটা আমার জন্য কোনো ইস্যু ছিল না এবং আমার দরকার ছিল দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি রানের জন্য খেলার চেষ্টা করেছি এবং ৪০ ওভারের আগে একটা ভালো স্কোর তৈরি করার চেষ্টা করেছি। কারণ আমি অনুভব করছিলাম যে এই উইকেটে যদি আমরা পোস্ট করতে পারি ৩০০ প্লাস, এটা আমাদের জন্য ভাল হত এবং সেই কারণেই আমি রানের জন্য খেলেছি।’ 

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের ফিনিশিংয়ের প্রশংসাও করলেন মিরাজ। তার ভাষ্য, ‘জাকের আলী এবং রিয়াদ ভাই যেভাবে শেষ করেছিলেন তা দুর্দান্ত ছিল এবং যদি তা না হতো তবে রান কম হতে পারতো। তবে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলেছি।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!