ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ জয়ের নায়ক হয়েও আক্ষেপ ঝরালেন মেহেদী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ১৬ ডিসেম্বর ২০২৪
ম্যাচ জয়ের নায়ক হয়েও আক্ষেপ ঝরালেন মেহেদী
ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় শেখ মেহেদী হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশের জয়ে অনবদ্য অবদান রাখেন শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর এই স্পিনার মাত্র ১৩ রান খরচায় ৪টি উইকেট নেন। অবধারিতভাবে ম্যাচসেরা হয়েও নিজের আক্ষেপের কথা সরাসরিই খুলে বললেন।

জাতীয় দলে এখনো নিয়মিত মুখ হতে পারেননি শেখ মেহেদী। টি-২০ দলে মাঝে মধ্যে দেখা গেলেও ওয়ানডেতে একেবারেই দেখা লেলে না। এই স্পিন বোলিং অলরাউন্ডার অবশ্য হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে পারফর্মম্যান্স দেখিয়েই জাতীয় দলে নিয়মিত হতে চান।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আক্ষেপ বলতে, আপনি যদি দেখেন আমি কিন্তু টি-২০তেও স্থায়ী না। আমি নিয়মিত টি-২০ দলে খেলি না। পরিস্থিতি অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে। দেখা যাক সামনে কী হয়। ধৈর্য ছাড়া তো উপায় নেই।’

Advertisement

বিপিএল দিয়েই শেখ মেহেদী হাসানের হয়েছিল উত্থান। দলটির কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেজন্য ডানহাতি স্পিন অলরাউন্ডারের সম্পর্কে সবই জানেন সালাউদ্দিন। গত মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে সালাহউদ্দিনকে কোচ হিসেবে পেয়েছেন মেহেদী। তার মতো কোচ থাকলে তিনি বাড়তি আত্মবিশ্বাস পান বলে জানান।

‘আমি যখন ঘরোয়া ক্রিকেট শুরু করি, উনার সাথেই শুরু করেছি। উনি আমাকে খুব ভালোভাবেই জানে। উনি মাঠে থাকলে আত্মবিশ্বাস পাই। কোনো ভুল করলে সাথে সাথে উনি ধরতে পারেন। সেই ম্যাসেজও দিয়ে দেন। এরকম একজন লোক কাছে থাকলে নিজেরও বুস্ট আপ হয়।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!