শেখ মেহেদী বলেন, ‘আমি সোজা উইকেট বরাবর বল করার চেষ্টা করেছি। প্রক্রিয়া ঠিক রাখতে কাজ করছি। আমি এই উইকেটটি উপভোগ করেছি। আমি এর আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি, যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
ব্যাট হাতেও দলের গুরুত্বপূর্ণ সময়ে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শেখ মেহেদী। শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৪৯ রানের অতি কার্যকরী জুটি গড়েন। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘শামীম খুব ভালো ইনিংস খেলেছে। তার ইনিংসটি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি শামীমের সাথে জুটি গড়তে যথাসাধ্য চেষ্টা করেছি।’
.png)
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি-২০ সিরিজে অধিনায়কত্ব করছেন লিটন দাস। ব্যাট হাতে চরম খারাপ সময়ের ভেতর দিয়ে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটারের পাশেই থাকছেন শেখ মেহেদী। তার নেতৃত্বের প্রশংসার পাশাপাশি তাকে সমর্থন জুগিয়ে যাওয়ার উপরে জোর দেন।
‘লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। অনেক সাহসিকতা দেখিয়েছে। যখন যেটা করা দরকার সেটা করার চেষ্টা করেছে। কেউ খারাপ খেললে বা ভালো খেললে এসব নিয়ে কেউ আলোচনা করে না। এটা নিজের কাছে। যে খারাপ খেলে, সে বোঝে তার ভেতরে কী চলে। আমরা সবাই সমর্থন করি, সে আগামীতে কীভাবে ফিরে আসবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ফর্মে ফিরলে দলের ও দেশের জন্যই ভালো।’