ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
চ্যাম্পিয়ন্স ট্রফি

সাকিব-তামিমের খেলা নিয়ে ফারুকের সাফ কথা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ২১ ডিসেম্বর ২০২৪
সাকিব-তামিমের খেলা নিয়ে ফারুকের সাফ কথা 
ছবি: তামিম ইকবাল ও সাকিব আল হাসান

অভ্যন্তরীণ মতবিরোধের জেরে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। এক বছরের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে আছেন। অন্যদিকে সরকারের পালা বদলের পর হত্যা মামলার আসামি সাকিব আল হাসান গ্রেপ্তারের আশঙ্কায় দেশে ফিরেছেন না। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলেননি।

তামিম ও সাকিব আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা, তা নিয়ে ধোয়াশা কাটছে না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে অবশ্য কথা বলেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আগত সাংবাদিকদের তিনি বলেন, সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে। 

Advertisement

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।

খসড়া সূচি অনুসারে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত দেশটিতে খেলতে না চাওয়ায় তাদের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!