এভারটনের বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘আমি যখন আগেও এ কথা বলেছি তখন সবাই হেসেছে। তারা বলেছে, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা মোটেই বড় কোন সাফল্য নয়। কিন্তু আমি জানি আমাদের এখানে অনেক ক্লাবের সাথেই এমন ঘটনা ঘটেছে।’
‘বেশ কিছু ক্লাব দীর্ঘদিন ধরেই আধিপত্য দেখিয়েছে এবং তার পরপরই অনেক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি। একটি দল দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান আসরে নিজেদের জায়গা ধরে রেখেছে, সেটা ম্যানচেস্টার সিটি। কিন্তু এখন তারা ঝুঁকিতে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
.png)
টানা ১৫তম মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মুখিয়ে আছে সিটিজেনরা। কিন্তু লিগে শেষ আট ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া দলটি এই মুহূর্তে শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় ১১ পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
নটিংহ্যাম ফরেস্টের তুলনায় গার্দিওলার দল তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার জন্য টেবিলের সর্বশেষ অবস্থান চার নম্বর স্থানটি এই মুহূর্তে নটিংহ্যামের দখলে।