ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রংপুর শুরু থেকেই পাবে ৪ বিদেশি ক্রিকেটার: আশরাফুল 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪, ২৮ ডিসেম্বর ২০২৪
রংপুর শুরু থেকেই পাবে ৪ বিদেশি ক্রিকেটার: আশরাফুল 
মোহাম্মদ আশরাফুল

গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা রংপুর রাইডার্সের এবারের মিশন।বিপিএল। ঘরের মাঠের আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তুতি শুরু করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই চার বিদেশি ক্রিকেটারকে পাবে উত্তরবঙ্গের দলটি।  

রংপুরের হয়ে মাঠ মাতাতে আসছেন অ্যালেক্স হেলস  খুশদিল শাহ, স্টিভেন টেইলর ও ইফতিখার আহমেদ। শুক্রবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাদের বিপিএলের শুরু থেকেই পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

তিনি বলেন, ‘অ্যালেক্স হেলসকে আমরা শুরু থেকেই পাচ্ছি। ইফতিখার, খুশদিল ও টেইলর আসছেন। এই চারজনকে আমরা নিয়মিত পাচ্ছি। হারমিত সিং হয়তো দুই-তিন ম্যাচ পর আসবে। আকিফ জাভেদও আমাদের পেস আক্রমণে আছে। সে চার-পাঁচদিন পরেই আমাদের সঙ্গে যোগ দেবে।’

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আঙুলের চোটে পড়ে মাঠের বাইরে সৌম্য সরকার। বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ গাজানফারও। গ্লোবাল সুপার লিগে চোটে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সৌম্যর চোট প্রসঙ্গে রংপুরের ব্যাটিং কোচের ভাষ্য, ‘আমরা শুনেছিলাম ১০-১২ দিন পর তার সেলাই খোলা হবে। কয়েকটা ম্যাচ মিস করবে। শুধু সেলাইয়ের ওই অংশটা ভালো হয়ে গেলে ফিরতে পারবে। আমরা আশা করছি সিলেটে আমাদের যে চারটি ম্যাচ আছে সেখানে শেষ দিকে হয়তোবা তাকে পাবো।’

আশরাফুল আরো বলেন, ‘সাইফউদ্দিন আসলে গ্লোবাল টি-২০তে চোটে পড়েছিল। সেখানে একটু ব্যথা অনুভব করছিল। সেখানে সব ধরণের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আমরা আশা করছি, বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে খেলতে পারবে। সে ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!